সোশ্যাল মিডিয়ায় সুরক্ষিত থাকতে নৈতিকতা চর্চায় গুরুত্ব ঢাবি উপাচার্যের

১৯ আগস্ট ২০২৩, ১১:২৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
ঢাবিতে ‘দি পাওয়ার অব সোশ্যাল মিডিয়া: ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি কনটেক্সট’ শীর্ষক সেমিনার

ঢাবিতে ‘দি পাওয়ার অব সোশ্যাল মিডিয়া: ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি কনটেক্সট’ শীর্ষক সেমিনার © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘দি পাওয়ার অব সোশ্যাল মিডিয়া: ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি কনটেক্সট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) মিলনায়তনে শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এ আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইবিএ’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ. মোমেন এবং মেজর জেনারেল ইবনে ফজল শায়েখুজ্জামান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক রেজা উল করিম।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে সারা পৃথিবী জুড়ে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অ্যাপের অপব্যবহার বেড়ে চলেছে এবং এগুলোর মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সুরক্ষিত রাখতে এবং বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সমাজে সকলের নৈতিক ও মানবিক মূল্যবোধ চর্চার উপর উপাচার্য গুরুত্বারোপ করেন।

কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬
প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আনছে বিসিবি
  • ০৮ আগস্ট ২০২৬
ইয়াবাসহ আটক, কলেজ ছাত্রদল সভাপতি-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
  • ০৮ আগস্ট ২০২৬
শেরপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
ড্যাবের সমাবেশে এসে হৃদরোগে মারা গেলেন চিকিৎসক
  • ০৮ আগস্ট ২০২৬