বর্তমানে সবাই ডিজিটাল উপনিবেশের মধ্যে আছি: অধ্যাপক আনিস রহমান

১৭ আগস্ট ২০২৩, ১১:৩৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
অধ্যাপক ড. আনিস রহমান

অধ্যাপক ড. আনিস রহমান © ফাইল ফটো

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের কমিউনিকেশন বিভাগের টিচিং অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক ড. আনিস রহমান বলেছেন, আমরা সবাই এখন ডিজিটাল কলোনিয়ালিজমের মধ্যে আছি। ইন্টারনেট মানুষকে  যতটা না একত্র করেছে, তার থেকে বেশি বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে ভাইরাল হওয়া বিষয়গুলো অনেক ক্ষেত্রে পজিটিভ, তবে বৃহৎ পরিসরে নেগেটিভ। কোনো বিষয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে একটু থামুন, তারপর তার উৎস খুঁজে বের করুন। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে আয়োজিত 'ডিজিটাল বাস্তবতা ও সংকট’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগটির কোঅর্ডিনেটর শাতিল সিরাজ। 

অধ্যাপক ড. আনিস আরো বলেন, ভাইরালেটির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ফ্যাক্ট-চেকিং।  সাংবাদিকতার শিক্ষার্থী হিসেবে ফ্যাক্ট-চেকিং করাটা অতি জরুরি। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্টসের বিপরীতে মানুষের এখন  মোরাল ইথিকস নিয়ে কাজ করার সময় এসেছে। আসলে বৃহত্তর অর্থে ডিজিটাল মিডিয়া মানুষের মধ্যে প্রতিনিয়ত গ্যাপ তৈরি করছে। সোশ্যাল মিডিয়া এলগরিদম মডেল আমাদেরকে সব সময় এগুলোর মধ্যে ব্যস্ত রাখে। এ চ্যালেঞ্জ মোকাবেলা ও বাস্তবায়ন করতে হলে সকলকে সৎ ও দায়িত্বশীল হতে হবে। 

তিনি বলেন, মানুষের মধ্যে আন্তর্ব্যক্তিক যোগাযোগ বাড়াতে হবে। সরকার ও ব্যক্তিগতভাবে সবাইকেই সচেতন হয়ে নিজস্ব তথ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। সোশ্যাল মিডিয়াকে বুঝতে ক্রিটিক্যাল থিংকার হতে হবে এবং সেলফ কন্ট্রোল নিয়ে এগুলো মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের উপযুক্ত করে গড়ে তোলার এখনই সময়। আর এ জন্য শিক্ষক-গবেষকদের নিয়মিত সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সক্ষম করে গড়ে তুলতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ছালমা জান্নাত, প্রভাষক রমজান আলী, প্রভাষক মো. সাজ্জাদ হোসেন, প্রভাষক মুহাম্মদ রাকিব হোসাইন ও প্রভাষক তন্দ্রা মন্ডল। এছাড়াও জার্নালিজম বিভাগের শিক্ষার্থীবৃন্দও এতে অংশগ্রহণ করেন।

ট্যাগ: রাবি
চিকিৎসক সেজে রোগী ভাগানোর সময় নারী আটক
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নীল দলের সাবেক সভাপতিকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এআই প্রশিক্ষণ পাচ্ছেন প্রাথমিকের সব শিক্ষক
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নেতাদের নাম-স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র, সতর্ক করল ঢ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন ফ্যাকাল্টি ও…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬