ইডেন ছাত্রীকে নিয়ে হলের অতিথি কক্ষে রাত কাটাল ঢাবি ছাত্রলীগ নেতা

১২ আগস্ট ২০২৩, ০৯:৫৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
কামরুল হাসান শুভ

কামরুল হাসান শুভ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের অতিথি কক্ষে নারী নিয়ে রাত্রি যাপন করার অভিযোগ উঠেছে হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক কামরুল হাসান শুভর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাতে হলের অতিথি কক্ষে এ ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে হল কর্তৃপক্ষ।

অভিযুক্ত কামরুল হাসান শুভ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাদ্দাম হোসেনের অনুসারী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হল সূত্রে জানা যায়, শুভ বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে ইডেন কলেজে এক মেয়েকে অতিথি কক্ষে নিয়ে আসেন। অতিথি কক্ষের দরজা ও পর্দা ফেলে সব জানালা বন্ধ করে রাত্রিযাপন করে। সকাল সাতটার দিকে ওই মেয়েকে নিয়ে হল ত্যাগ করেন।

আরও পড়ুন: ঢাবির হলে ওঠা নিয়ে শঙ্কা নবীনদের, নিরাপত্তার আশ্বাস প্রশাসনের

পরবর্তীতে এটি নিয়ে হলের কর্মচারীরা প্রাধ্যক্ষকে অভিযোগ জানায়। তবে এমন ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত কামরুল হাসান শুভ। তিনি বলেছেন, এটা স্পষ্ট মিথ্যা একটি অভিযোগ। ঘটনাটি হলো, গতকাল রাতে আমার এক ফ্রেন্ড রংপুর থেকে ঢাকায় তার আত্মীয়ের বাসায় আসেন। তার আসতে আসতে গভীর রাত হয়ে যাওয়ায় তাকে আমাদের গেস্ট রুমে এনেছি।

স্যার এ এফ রহমান হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেন, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি, তিনি সকাল সাড়ে পাঁচটার দিকে একটা মেয়ে নিয়ে অতিথি কক্ষে আসেন এবং ঘণ্টাখানেক অবস্থান নেন।

অধ্যাপক কে এম সাইফুল ইসলাম বলেন, হলের অতিথি কক্ষে এত সকালে মেয়ে নিয়ে আসা নিষেধ। তবুও তিনি কেন মেয়ে নিয়ে এসেছিলেন আর কেনই বা এতক্ষণ অপেক্ষা করে চলে গেলেন সেটা আমরা জানি না। এজন্য আমরা হলের হাউজ টিউটরদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত শেষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬