জব-বিসিএস কোচিংয়ের পোস্টারে সয়লাব রাবির একাডেমিক ভবন

১২ আগস্ট ২০২৩, ০৩:১৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
রাবিতে একাডেমিক ভবনের সৌন্দর্য নষ্ট হচ্ছে পোস্টারে

রাবিতে একাডেমিক ভবনের সৌন্দর্য নষ্ট হচ্ছে পোস্টারে © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক ভবনের দেয়ালগুলো বিজ্ঞাপনী পোস্টারে ছেয়ে গেছে। দেয়ালগুলোতে লাগামহীনভাবে লাগানো এসব পোস্টারে সৌন্দর্য হারাচ্ছে ভবনগুলো। পাশাপাশি একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ড. মো. শহীদুল্লাহ একাডেমিক ভবন ও মমতাজউদ্দিন একাডেমিক ভবন, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনসহ প্রতিটি ভবনের সামনে ও গেইটের দেয়ালগুলোতে লাগানো হয়েছে বিভিন্ন কোচিং সেন্টারের বিজ্ঞাপনী পোস্টার।

এমনকি বাদ যায়নি বিশ্ববিদ্যালয়ের দুইটি প্রশাসনিক ভবন ও সিনেট ভবনও। এতে ভবনগুলোর নিজস্ব সৌন্দর্যও ম্লান হয়ে পড়েছে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি অনুষদ ভবনে এমন লাগামহীনভাবে পোস্টার লাগানোয় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শহীদুল্লাহ একাডেমিক ভবনের একজন গার্ড নাম প্রকাশ না করার শর্তে জানান, "রাতের বেলায় এসে এসব পোস্টার  লাগিয়ে চলে যায়। পরিচয় জানতে চাইলে তারা আমাদের ক্যাম্পাসের বলে পরিচয় দেয়। আমরা অনেক সময়ই মানা করেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয় না।"

7ac369bc-aec9-40dc-a478-6686be6fd437

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদমান সাকিব চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ভবনের গেটের অভ্যন্তরে ও দেয়ালে যেভাবে নির্বিচারে অবিবেচনাপ্রসূত পোস্টার লাগানো হয়েছে সে বিষয়টা নিতান্ত নিন্দার উদ্রেক করে। এই ধরনের গর্হিত কাজ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সৌন্দর্য বিনষ্ট করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি।"

এদিকে, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান এ প্রসঙ্গে বলেন, "একটি বিশ্ববিদ্যালয়ের দেয়ালে এমনভানবে পোস্টার লাগানো কোনোভাবেই যৌক্তিক নয়। কার নির্দেশে তারা একেবারে ভবনের অভ্যন্তরে এবং দেয়ালের গেটে পোস্টার লাগাচ্ছে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত বিষয়টি দেখে অনতিবিলম্বে এসব পোস্টার অপসারণের জন্য উদ্যোগ নেওয়া।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, "একাডেমিক ভবনের দেয়ালে এসব পোস্টার লাগানোর কোনো সুযোগ নেই। আমরা খোঁজ নিচ্ছি কারা এগুলো লাগাচ্ছে।"

আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬