লন্ডন স্কুল অব ইকোনমিকসে বিনা মূল্যে অনলাইন কোর্স করতে চাইলে আবেদন করুন দ্রুতই © টিডিসি সম্পাদিত
লন্ডন স্কুল অব ইকোনমিকস (LSE) ২০২৬ সালের জন্য বিনা মূল্যে অনলাইন কোর্সের সুযোগ দিচ্ছে। এসব কোর্সে অংশ নিতে পারবেন বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থী ও পেশাজীবীরা। কোর্স অনুযায়ী আবেদনের সময়সীমা ভিন্ন।
যেসব বিষয়ে কোর্সের সুযোগ
*অর্থনীতি;
*রাজনীতি;
*আইন;
*সমাজবিজ্ঞান;
*স্বাস্থ্যনীতি;
*হিসাববিজ্ঞান;
*ফিন্যান্স;
*যোগাযোগ, গণিত, পরিসংখ্যান;
*মানব ব্যবস্থাপনা;
কোর্সগুলো প্রাথমিক ও মধ্যবর্তী স্তরের শিক্ষার্থী, এমনকি পেশাজীবীদের জন্যও উপযোগী।
আরও পড়ুন: ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
কেন করবেন এসব কোর্স
*বিশ্বখ্যাত প্রতিষ্ঠান থেকে শেখার সুযোগ;
*নতুন দক্ষতা অর্জন ও জ্ঞান বৃদ্ধি;
*ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য সহায়ক;
*নিজের সুবিধামতো সময় ও গতিতে পড়াশোনা;
*অডিট অপশনের মাধ্যমে বিনা মূল্যে কোর্স করা যায়;
*চাইলে সার্টিফিকেট সংগ্রহ (সামান্য ফি দিয়ে);
আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই সর্বোচ্চ বয়সসীমা
আবেদনের শর্তাবলি
*বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থীর জন্য উন্মুক্ত;
*অধিকাংশ প্রাথমিক কোর্সের জন্য পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয়;
*ইন্টারনেট ও মোবাইল ডিভাইসের মাধ্যমে কোর্সে অংশগ্রহণ করতে হবে;
*কোনো বয়সসীমা নেই;
*নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করতে হবে;
*পেশাজীবী, শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
আরও পড়ুন: জেনে নিন ইউরোপের সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী শিক্ষার্থীদের edX-এ রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর কোর্স তালিকা থেকে নিজের আগ্রহের কোর্স নির্বাচন করতে হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.opportunitiescircle.com/london-school-of-economics-free-online-courses/