রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক হাবীবুর রহমানের মৃত্যু

০৭ আগস্ট ২০২৩, ০৩:৩৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
অধ্যাপক শাহ্ মুহম্মদ হাবীবুর রহমান

অধ্যাপক শাহ্ মুহম্মদ হাবীবুর রহমান © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহ্ মুহম্মদ হাবীবুর রহমান আর নেই।আজ সোমবার সকাল ৮টায় রাবি ক্যাম্পাস সংলগ্ন ধরমপুরে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। 

আজ বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

অধ্যাপক হাবীবুর রহমান ১৯৭০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতায় যোগ দেন ও ২০১২ সালে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে অধ্যাপনা ছাড়াও রাবির নির্বাচিত সিনেট, সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির সদস্য, বিভাগীয় সভাপতি ও দুই দফায় জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ অন্য কয়েকটি দায়িত্ব পালন করেন।

আরো পড়ুন: পরীক্ষা পেছানোর দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

এদিকে তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্যদ্বয় প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর  গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রহমানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়া অধ্যাপক শাহ্ মুহম্মদ হাবীবুর রহমানের মৃত্যুতে রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেও গভীর শোক প্রকাশ করেছেন। প্রশাসক হিসেবে জনসংযোগ দপ্তর পরিচালনায় তাঁর অবদান স্মরণ করে তিনি মরহুমের রুহের শান্তি কামনা করেছেন।

ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬
প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আনছে বিসিবি
  • ০৮ আগস্ট ২০২৬