বাংলা ভাষার প্রযুক্তিগত উন্নয়নে একসাথে কাজ করবে ঢাবি-সারদা বিশ্ববিদ্যালয়

০৭ আগস্ট ২০২৩, ০৮:৪৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
সারদা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ঢাবি উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন

সারদা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ঢাবি উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন © টিডিসি ফটো

ভারতের সারদা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিবরাম খারার নেতৃত্বে ১৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রবিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা অন্তর্ভুক্ত ছিলেন ওই প্রতিনিধিদলে। এসময় তারা বাংলা ভাষার প্রযুক্তিগত উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।

সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাবি এবং ভারতের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।  

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাবিতে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।  

তিনি ঢাবির সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তিনি আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬