জাবিতে ছাত্রলীগ নেতার রুম ভাঙ্গচুর করায় ৪ জনের পদ স্থগিত

০৫ আগস্ট ২০২৩, ১০:২৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ছাত্রলীগ নেতার রুম ভাঙ্গচুরের অভিযোগ ওঠার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের এক সদস্য ও তিন কর্মীর পদ স্থগিত করেছে শাখা ছাত্রলীগ। 

শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া ছাত্রলীগের ওই নেতাকর্মীরা হলেন, খালিদ হাসান ধ্রুব (সদস্য), নাইম আহমেদ (কর্মী), মাহমুদুল হাসান শান্ত (কর্মী) ও রাইসুল ইসলাম রাহুলকে (কর্মী)। তারা সকলেই মীর মশাররফ হলের আবাসিক শিক্ষার্থী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খালিদ হাসান ধ্রুব (সদস্য), নাইম আহমেদ (কর্মী), মাহমুদুল হাসান শান্ত (কর্মী) ও রাইসুল ইসলাম রাহুলকে (কর্মী)  বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ১৭ (খ) ধারা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ, জাবি শাখা হতে তাদের সদস্য পদ স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে তাদের যেকোন অসামাজিক, অনৈতিক এবং সংগঠন পরিপন্থি কোনো কর্মকাণ্ডের দায়ভার বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বহন করবে না।

এর আগে, গত ১ আগস্ট রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে নিজেদের কক্ষ সংকটের কারণে ছাত্রলীগের সিনিয়র নেতাদের কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করেন জুনিয়র নেতাকর্মীরা।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬