রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন নভেম্বরে

০৩ আগস্ট ২০২৩, ০৫:৩৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
সমাবর্তন

সমাবর্তন © সংগৃহীত

চলতি বছরের নভেম্বর মাসে দ্বাদশ সমাবর্তন আয়োজন করতে চাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন। সেজন্য ইতিমধ্যেই রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে সময় চাওয়া হয়েছে। আচার্য প্রদত্ত সময়েই অনুষ্ঠিত হবে সমাবর্তন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সমাবর্তন আয়োজনের প্রসঙ্গে ড. সুলতান-উল-ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি যখন সময় দিবেন, কেবল তখনই আমরা তারিখটি আপনাদেরকে বলতে পারবো। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর একটি প্রস্তাবনা দিয়েছি। আমরা চলতি বছরের নভেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনটি আয়োজন করতে চাচ্ছি।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সমাবর্তন আয়োজনের জন্য প্রাথমিক কিছু কার্যক্রম সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির সম্মতি পেলেই সমাবর্তন আয়োজনের মূল কার্যক্রম শুরু করা হবে।

আরও পড়ুন: ভি-রোল ফরম মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে যা জানা গেল

বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর একজন শিক্ষার্থীর কাছে সমাবর্তন মানে দারুণ উপভোগ্য এক অনুভূতি। কালো রঙের গাউন-টুপি পরে শিক্ষা সনদ গ্রহণ করা—গ্র‍্যাজুয়েটদের জন্য বিশেষ একটি মুহূর্ত। নিয়মিত সমাবর্তন আয়োজন না হওয়ায় সেই সুযোগ থেকে ক্রমাগত বঞ্চিত হচ্ছেন রাবির গ্র‍্যাজুয়েটরা। দেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমাবর্তন আয়োজনে বেশ পিছিয়ে রয়েছে। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের ৬৯ বছরের ইতিহাসে সমাবর্তন হয়েছে মাত্র ১১টি। 

উল্লেখ্য, ২০১৮ এবং ২০১৯ সনে দশম ও একাদশ সমাবর্তন আয়োজন করেছিল রাবি কর্তৃপক্ষ; সেই সমাবর্তনগুলোতে তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান আশ্বাস দেন নিয়মিত সমাবর্তন আয়োজনের। তবে, নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেবার পর কোনো সমাবর্তন আয়োজন করতে দেখা যায়নি।

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬