ডিউক অব এডিনবার্গ’স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৩৬ শিক্ষার্থী

০৩ আগস্ট ২০২৩, ০৯:০৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
ঢাবির ৩৬ জন শিক্ষার্থীকে ‘দি ডিউক অব এডিনবার্গ’স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে

ঢাবির ৩৬ জন শিক্ষার্থীকে ‘দি ডিউক অব এডিনবার্গ’স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে © টিডিসি ফটো

সহ-শিক্ষা কার্যক্রমে অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) বিভিন্ন বিভাগের ৩৬ জন কৃতী শিক্ষার্থীকে ‘দি ডিউক অব এডিনবার্গ’স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৪ জন সিলভার অ্যাওয়ার্ড এবং ২২ জন ব্রোঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেন।

বুধবার (২ আগস্ট) অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। 

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি রিজওয়ান বিন ফারুক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা  কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে এগিয়ে আসার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিউক অব এডিনবার্গ’স কার্যক্রমের ব্যাপক সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করে বলেন, অধিক সংখ্যক শিক্ষার্থীকে এ প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ডিউক অব এডিনবার্গ’স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি ক্লাব গঠনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি। 

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬