ঢাবিতে গাড়ির ওপর ভেঙে পড়ল বিশালাকার গাছ, আহত ৪

০১ আগস্ট ২০২৩, ০৫:২৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
ভেঙে পড়েছে গাছ

ভেঙে পড়েছে গাছ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলন্ত গাড়ি, প্রাইভেট কার এবং একটি রিক্সার ওপর গাছ ভেঙে পড়েছে। এই ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে কৃষ্ণচূড়া গাছ গাড়ির ওপর ভেঙ্গে পড়ে। এ সময় গাছের চাপা পড়ে এক রিকশা আরোহী গুরুত্বর আহত হন। এছাড়া ওই রিকশার চালকও আঘাত পায়। ওই রিকশার পাশে একটি প্রাইভেট কারে থাকা ড্রাইভারও আহত হয়েছেন।

এ বিষয়ে শাহাবাগ থানার এসআই হারুন উর রশিদ সরকার বলেন, এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। এ ছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬