অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে কাজ করতে হবে: ঢাবি উপাচার্য

৩১ জুলাই ২০২৩, ১১:৩৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রয়াত অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদারের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে উদার, মানবিক, অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে কাজ করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  

সোমবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান এ আহ্বান জানান তিনি। এর আগে গত ২৮ জুন অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদার মারা যান।

প্রয়াত অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন, অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদার ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন খ্যাতিমান শিক্ষক ও গবেষক। তিনি বাংলা, ফারসি, উর্দু, ইংরেজি ও হিন্দি ভাষায় সমানভাবে দক্ষ ছিলেন। বিভিন্ন ভাষা চর্চায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের তিনি নানাভাবে অনুপ্রেরণা দিতেন।  

অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের সভাপতিত্বে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, অধ্যাপক ড. আবদুস সবুর খান, অধ্যাপক ড. তারিক জিয়াউর রহমান সিরাজী, উর্দু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রেজাউল করিম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক শামীম বানু স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬