গভীর রাতে জাবি উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ ছাত্রীদের

৩১ জুলাই ২০২৩, ০৯:০৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
জাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে ছাত্রীদের বিক্ষোভ

জাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে ছাত্রীদের বিক্ষোভ © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে ফের বিক্ষোভ করেছেন শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া হলের ছাত্রীরা। রোববার (৩০ জুলাই) রাত ১০টায় উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় আবাসিক হলে আসন বরাদ্দের দাবি জানান ছাত্রীরা।

উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেওয়ার আগে রাত সোয়া ৯টায় চৌরঙ্গী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রীরা। পরে বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। অবস্থান কর্মসূচি চলাকালে রাত পৌনে ১১টার দিকে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ও প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক নিগার সুলতানাসহ অন্য শিক্ষকরা সেখানে যান।

ছাত্রীদের অভিযোগ, দেড় বছর ধরে তারা গণরুমে অবস্থান করছেন। গণরুমে না রাখার প্রতিশ্রুতিতে দু’মাসের বেশি অনলাইনে ক্লাস নেওয়া হয়। তারপরও আসন নিশ্চিত করতে পারেনি প্রশাসন। অবিলম্বে আবাসিক হলে আসন বরাদ্দের দাবি জানান তারা।

মোহসীনা রহমান মীম বলেন, গত ২৩ জুলাই আন্দোলন করলে উপাচার্য আশ্বস্ত করেছিলেন, ২৮ জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। কিন্তু দুইদিন পার হলেও জানানো হয়নি।

গত ২৩ জুলাইও একই দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রীরা। তখন উপাচার্য, প্রক্টর ও শিক্ষকরা এসে ২৮ জুলাইয়ের মধ্যে আবাসিক হলে ছাত্রীদের আসন দেবেন বলে আশ্বাস দেন।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬