যুক্তরাষ্ট্রে সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ ঢাবির শিক্ষক অনিক

২১ জুলাই ২০২৩, ০৪:৫৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অনিক পাল

অনিক পাল © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় একটি পদচারী সেতু থেকে ওয়াবাশ নদীতে ঝাঁপ দেন অনিক পাল (৩১) নামের বাংলাদেশি এক পিএচডি গবেষক। ঝাঁপ দেওয়ার পর ১৮ দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি তার। গত ৩ জুলাই ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লাফায়েত এলাকার জন টি. মায়ার্স পদচারী সেতু থেকে লাফ দিয়েছিলেন তিনি।

জানা যায়, অনিক পশ্চিম লাফায়েতের পারডু বিশ্ববিদ্যালয়ের ডক্টরিয়াল গবেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমেস্ট্রি ও মলিক্যুলার বায়োলজির সহকারী অধ্যাপক বলে জানা গেছে। ওয়েস্ট লাফায়েত পুলিশের বরাত দিয়ে ‘দ্য লাফায়েত জার্নাল অ্যান্ড কুরিয়ার’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওয়েস্ট লাফায়েত পুলিশ লেফটেন্যান্ট জন এগার বলেন, নদীতে যে যুবক ঝাঁপ দিয়েছিলেন, তিনি অনিক পাল। এ বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন।

ওয়েস্ট লাফায়েত পুলিশ বুলেটিনগুলো জানিয়েছে, ঘটনাস্থলে থাকা অফিসার প্রথমে নদীতে এক যুবককে ঝাঁপ দিতে দেখেন। এরপর উদ্ধারকর্মী ও পুলিশ সেদিন প্রায় ৯ ঘণ্টা কে-৯এস দিয়ে নদীতে এবং তীরে অনুসন্ধান চালায়। পরদিন থেকেই স্বাধীনতা দিবসের সাপ্তাহিক ছুটি পড়ে যায়।

সাতদিন পর এজেন্সিগুলো নদীতে আবারও অনুসন্ধান শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে। একটি এজেন্সি আটিকা থেকে পথচারী সেতু পর্যন্ত নৌকা দিয়ে নদী তল্লাশি করেছে। তবে কোনো আলামত মেলেনি।

তবে দুই সপ্তাহ আগে জন এগার বলেছিলেন, তবে গত ৩ জুলাই প্রাথমিক অনুসন্ধানের সময় কুকুরেরা ইঙ্গিত করেছিল, কলম্বিয়া স্ট্রিটের স্প্যানের নিচে সেতুর স্তম্ভে নদীর পূর্ব দিকে লগ জ্যামে একটি মৃতদেহ থাকতে পারে। তবে কিছু পাওয়া যায়নি।

ওয়েস্ট লাফায়েতের পুলিশ বাংলাদেশে অনিক পালের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশ অনিককে উদ্ধার প্রচেষ্টার বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬