ফলিত পরিসংখ্যান এবং ডেটা সায়েন্স প্রোগ্রাম চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

২১ জুলাই ২০২৩, ০৯:২১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ফলিত পরিসংখ্যানকে ফলিত পরিসংখ্যান এবং ডেটা সায়েন্স প্রোগ্রামে রূপান্তরিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধীনে প্রোগ্রামসমূহ (বিএস অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি) ফলিত পরিসংখ্যান এবং ডেটা সায়েন্স করা হবে।

বুধবার (১৩ জুলাই) পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধীনে থাকা ফলিত পরিসংখ্যানকে ফলিত পরিসংখ্যান এবং ডেটা সায়েন্স প্রোগ্রামে রূপান্তরিত করার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

চলতি ২০২২-২৩ সেশন থেকেই এটি কার্যকর হবে। বিজ্ঞান অনুষদের মাধ্যমে ফলিত পরিসংখ্যান এবং ডেটা সায়েন্স প্রথম বর্ষ অনার্সে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ ঢাবির দু’টি ইউনিটে ভর্তির সাক্ষাৎকার শুরু আজ, যা লাগবে

দেশে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী মানবসম্পদ তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন যুগোপযোগী এবং মহৎ সিদ্ধান্ত চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন ওই ইনস্টিটিউটের শিক্ষকরা।

নাম পরিবর্তনের বিষয়ে বিভাগ জানিয়েছে, ডেটা-চালিত দক্ষতা, শিল্পের চাহিদা, বিগ ডাটা, মেশিন লার্নিং, প্রযুক্তিনির্ভর ডাটা এবং ডাটা নির্ভর সিদ্ধান্ত গ্রহণের জন্য ডেটা বিশ্লেষণের বিভিন্ন সফটওয়্যার এবং প্রোগ্রামিংয়ের উপর জোর দিয়ে প্রোগ্রামের পাঠ্যসূচিতে ইতিমধ্যে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। 

ফলিত পরিসংখ্যান এবং ডেটা সায়েন্স প্রোগ্রাম বিষয়ে বিস্তারিত জানা যাবে ইনস্টিটিউটের ওয়েবসাইটে (www.isrt.ac.bd)।

ভিসি পুনর্বহালের দাবিতে চুয়েটে টানা তৃতীয় দিনের শাটডাউন, চল…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে বেবি জেল, যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মাদক ও জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ ট্রেডে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষা কেন্দ্রে ফোন দেখে লেখার সময় আইআইটি ছাত্রকে নিয়ে যান…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৯তম বিজেএসের কার্যক্রম শুরু অক্টোবরে, পদ সংখ্যা নিয়ে যা বল…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬