ঢাবি অ্যালামনাই এসোসিয়েশন ইউকের নতুন কমিটি গঠন

১৫ জুলাই ২০২৩, ১০:২০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
মনোনিত সদস্যগণ

মনোনিত সদস্যগণ © সংগৃহীত

যুক্তরাজ্যে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের তৃতীয় বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (৯ জুলাই) লন্ডনের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ এনামুল হক। প্রথম পর্ব পরিচালনা করেন বিদায়ী সেক্রেটারি জেনারেল সলিসিটর আনোয়ার কবীর খান।

সভায় আগামী মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও সাহিত্যিক কচি কবির, জেনারেল সেক্রেটারি কাউন্সিলর খালেদ মিল্লাত এবং ট্রেজারার নির্বাচিত হন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অজিত কুমার সাহা। 

আরও পড়ুন: ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তালিকা পাঠানোর নির্দেশ

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিচালনা করেন ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. সিরাজুল হক চৌধুরী। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা সভাপতি রহমান জিলানী, প্রফেসর ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধীর রঞ্জন দাস (তনু), ভাইস প্রেসিডেন্ট নসিরুল্লা খান জুনায়েদ, ভাইস প্রেসিডেন্ট সলিসিটর সিনথিয়া দাস, আশরাফ জামান, আবদুল হাকিম ভুঁইয়া, বুলবুল আহমেদ, কাউন্সিলর সাইমা আহমেদ, শামীমা বেগম মিতা, মিনারা সুলতানা, সলিসিটর হালিম বেপারী, ড. আবদুল আউয়াল, ডা. মাসুমা আকতার, ডা. শম্পা দেওয়ান প্রমুখ।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬