রাজশাহী বিশ্ববিদ্যালয়

অপ্রীতিকর অবস্থায় থাকা সান্ধ্যকালীন শিক্ষার্থীর হাতে লাঞ্ছিত সহকারী প্রক্টর

১৩ জুলাই ২০২৩, ০৯:১৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
এ ঘটনার পর অভিযুক্তকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়

এ ঘটনার পর অভিযুক্তকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয় © টিডিসি ছবি

অপ্রীতিকর অবস্থা ঠেকাতে গিয়ে সান্ধ্যকালীন এক শিক্ষার্থীর হাতে লাঞ্ছনার শিকার হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সহকারী প্রক্টর। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল স্কুল মাঠে এ ঘটনা ঘটে। ঘটনায় ওই বহিরাগত শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

ওই শিক্ষার্থীর নাম আরিফ মাখদুম। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সে মাস্টার্সে ভর্তি আছেন। তার বাসা নওগাঁ জেলার মান্দা থানায়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বহিরাগত ওই শিক্ষার্থী এক মেয়েকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল স্কুল মাঠে অপ্রীতিকর অবস্থায় বসা ছিলেন। ওই সময় ভুক্তভোগী সহকারী প্রক্টর তার পরিচয় জানতে চাইলে তাকে লাঞ্ছিত করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও প্রক্টরিয়াল টিম মিলে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে। পরে তাকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আসাবুল হক বলেন, বহিরাগত এক শিক্ষার্থী আমাদের এক শিক্ষককে লাঞ্ছিত করেছেন। আমরা ওই শিক্ষার্থীকে আটক করে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করি। আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার পরিদর্শক রুহুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছিত করায় এক বহিরাগতকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে এখনো মামলা করা হয়নি। মামলা হলে আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬