৫ম রোকেয়া বিতর্ক উৎসব-২৩ চ্যাম্পিয়ন এফ রহমান ডিবেটিং ক্লাব

০৯ জুলাই ২০২৩, ১২:৫১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রপি নিচ্ছেন এফ রহমান ডিবেটিং ক্লাবের বিতার্কিকরা

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রপি নিচ্ছেন এফ রহমান ডিবেটিং ক্লাবের বিতার্কিকরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫ম রোকেয়া বিতর্ক উৎসব-২৩ চ্যাম্পিয়ন এফ রহমান ডিবেটিং ক্লাব। বিতর্কে রানারআপ হয় বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব।

গতকাল শনিবার (৮ জুলাই) বিকেলে ঢাবির শিক্ষক-ছাত্র মিলনায়তনে আয়োজিত ফাইনালে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবকে ৮-১ ব্যালটে পরাজিত করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এফ রহমান ডিবেটিং ক্লাব। ফাইনাল পর্বে শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেন এফ রহমান ডিবেটিং ক্লাবের মুবিন মজুমদার।

এর আগে, ১ম রাউন্ডে সরকারি তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাব, ২য় রাউন্ডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং ক্লাব, কোয়ার্টার ফাইনালে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অরগানাইজেশান এবং সেমিফাইনালে বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় এফ রহমান ডিবেটিং ক্লাব।

আরও পড়ুন: প্রতারণার ফাঁদে অধ্যাপক থেকে পিওন, দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা কর্মচারী

ফাইনাল পর্বে বিতর্কের বিষয় নির্ধারিত হয় ‘এই সংসদ বিশ্বাস করে  লাবণ্যের প্রত্যাখানই নারী জাগরণ’। 

প্রতিযোগিতায় সরকারি দলের হয়ে বিতর্ক করেন বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের আসিফ আদনান অমি, মোহাম্মদ রহমতুল্লাহ ও মোহাম্মদ নাজমুল হাসান। বিরোধী দলের হয়ে বিতর্ক করেন এফ রহমান  ডিবেটিং ক্লাব এর রায়হান উদ্দীন, মুবিন মজুমদার ও সালেহীন ইবনে কবির।

উল্লেখ্য, ৭-৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের  বেগম রোকেয়া হলের বিতর্ক সংগঠন রোকেয়া বিতর্ক অঙ্গন ৫ম বারের মতো আয়োজন করেছে জাতীয় বিতর্ক উৎসব। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২ টি ক্লাব । প্রতিযোগিতাটি নক আউট পদ্ধতিতে পরিচালিত হয়।

নাচতে নাচতে শিশুকে চড় মারল রোবট
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প
  • ৩০ মার্চ ২০২৬
ইলন মাস্ককে সহায়তার প্রস্তাব জুকারবার্গের
  • ৩০ মার্চ ২০২৬
পুরো নতুন একাদশ নামিয়েও বাজিমাত ফ্রান্সের
  • ৩০ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence