কিউএস র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা দেশের ১৫ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়

২৮ জুন ২০২৩, ০১:৩১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
কিউএস র‌্যাংকিংয়ে বিশ্বসেরা দেশের ১৫ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়

কিউএস র‌্যাংকিংয়ে বিশ্বসেরা দেশের ১৫ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় © সম্পাদিত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় স্থান হয়েছে দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৫টি উচশিক্ষালয়। এবারের তালিকায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

এবারের তালিকায় বিশ্বসেরা ৭০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে চমক দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টানা ৬ষ্ঠ বার কিউএস র‍্যাঙ্কিংয়ে ৮০১ এর পরে অবস্থানে রয়েছে। যদিও র‍্যাঙ্কিংয়ে কিছুটা অগ্রগতি হয়েছে বিশ্ববিদ্যালয়টির। ২০২৩ সালে এই র‍্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ১০০০তম অবস্থান ছিল বুয়েটের। এবার ২০২৪ সালের র‍্যাঙ্কিংয়ে ৮০১-৮৫০ এর মধ্যে অবস্থান তাদের।

অন্যদিকে তালিকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা হয়েছে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। র‍্যাঙ্কিংয়ে দেশের প্রথম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির অবস্থান ৮৫১ থেকে ৯০০ এর মধ্যে। যা বাংলাদেশের হয়ে এবারের র‍্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থান। এছাড়াও এবারের তালিকায় ১০০০-এর মধ্যে রয়েছে আরেক বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের। গতবারের র‍্যাঙ্কিংয়ে এ দুটি বিশ্ববিদ্যালয় শীর্ষ ১০০০-এর বাইরে ছিল। 

এর আগে কিউএসের ২০১৯, ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের প্রকাশিত র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের অবস্থান ৮০১ থেকে ১০০০-এর মধ্যে ছিল। ২০১৮ সালে বাংলাদেশ থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এই র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছিল। ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৭০১-৭৫০তম। এবার র্যাঙ্কিংয়ে ৬৯১-৭০০তম অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের। র‍্যাঙ্কিংয়ে গতবার দেশের ৪টি বিশ্ববিদ্যালয়ের স্থান হলে এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি মোট ১৫টি বিশ্ববিদ্যালয় স্থান হয়েছে। 

বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং মূল্যায়নকারী প্রতিষ্ঠান কিউএস মঙ্গলবার তাদের ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিংয়ের তথ্য প্রকাশ করেছে। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪: টপ গ্লোবাল ইউনিভার্সিটি’ শীর্ষক র‍্যাঙ্কিংয়ে সেরা ৫০০-এর পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয় না। এ কারণে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুনির্দিষ্টভাবে কত নম্বরে, তা উল্লেখ করেনি সংস্থাটি।

কিউএস একাডেমিক খ্যাতি (একাডেমিক রেপুটেশন), চাকরির বাজারে সুনাম (অ্যামপ্লয়ার রেপুটেশন), শিক্ষক-শিক্ষার্থী অনুপাত (ফ্যাকাল্টি-স্টুডেন্ট রেশিও), শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতি (সাইটেশনস পার ফ্যাকাল্টি), আন্তর্জাতিক শিক্ষক অনুপাত (ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রেশিও), আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত (ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও), আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক (ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক) ও কর্মসংস্থানের (অ্যাম্প্লয়মেন্ট আউটকামস) মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করে বৈশ্বিক উচ্চশিক্ষালয়গুলো মূল্যায়নে।

এবার র‍্যাঙ্কিংয়ে ৬৯১-৭০০তম অবস্থান দখল করে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশসেরা হয়েছে। এরপর দ্বিতীয় ৮০১-৮৫০ এর অবস্থান বুয়েটের, তৃতীয় হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮৫১-৯০০ এর মধ্যে, চতুর্থ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১০০১-১২০০ এর মধ্যে। এরপরে রয়েছে যথাক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ।

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করলেও ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস। এরপর থেকে এককভাবেই র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে তারা। কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র‍্যাঙ্কিংগুলোর একটি মনে করা হয়। এই র‍্যাঙ্কিংয়ে এখন আটটি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়। প্রতিটি সূচকে ১০০ করে স্কোর থাকে। সব সূচকের যোগফলের গড়ের ভিত্তিতে সামগ্রিক স্কোর নির্ধারিত হয়।

কিউএসের এবারের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১ হাজার ৫০০ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ ১০০-তে ১০০ স্কোর নিয়ে এবারও প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, তৃতীয় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
  • ১৭ মে ২০২৬
পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081