জাবির ক্রমপুঞ্জিত বাজেট ঘাটতি ৬২ কোটি টাকা

২৫ জুন ২০২৩, ০৮:০৮ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

প্রতিষ্ঠার শুরু থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৬১ কোটি ৯১ লাখ টাকা। শনিবার (২৪ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিনেটের ৪০তম বাজেট অধিবেশনে কোষাধ্যক্ষের বাজেট বক্তব্য থেকে এ তথ্য জানা গেছে। 

বাজেট বক্তব্যে ট্রেজারার বলেন, ২০২২-২৩ সালের সংশোধিত এবং ২০২৩-২৪ সনের মূল বাজেটে বিভিন্ন বিভাগ, হল ও অফিসের চাহিদা অন্তর্ভূক্ত করে ৩৪৬ কোটি ১৯ লক্ষ টাকার সংশোধিত এবং ৩৬৭ কোটি ৮৪ লক্ষ টাকার মূল (ব্যয় বরাদ্দের) চাহিদা বাজেট বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বাজেট পরীক্ষা টিম কর্তৃক এই বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সালের সংশোধিত এবং ২০২৩-২৪ সনের মূল চাহিদা বাজেট পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়ন করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক সংশোধিত বাজেটে ২৮০ কোটি ১ লাখ টাকা এবং মূল বাজেটে ২৯৪ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, সংশোধিত বাজেটে অনুমিত বার্ষিক ঘাটতির পরিমাণ দাঁড়াবে ১৬ কোটি টাকা এবং মূল বাজেটে অনুমিত বার্ষিক ঘাটতির পরিমাণ দাঁড়াবে ১২ কোটি টাকা। ২০২২-২৩ ক্রমপুঞ্জিত ঘাটতির পরিমাণ দাঁড়াবে অর্থবছরে ৬১ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে হবে ৭৩ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকা।

জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • ০৯ আগস্ট ২০২৬
চলতি মাসেই অবসর ও কল্যাণসুবিধা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা,…
  • ০৯ আগস্ট ২০২৬
একসঙ্গে বাঁচতে চেয়েছিল দুই ভাই, মৃত্যুর পরও হাত ধরা ছিল দুজ…
  • ০৯ আগস্ট ২০২৬
জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়ে আলোচনায় সাকিব আল হাসান
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে জামায়াত, আলোচনায় যেসব নাম
  • ০৯ আগস্ট ২০২৬
হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাইডেনের প্রোস্টেট ক্যানসার
  • ০৯ আগস্ট ২০২৬