স্মার্ট ক্যাম্পাসকে ১ কোটি টাকা ইনোভেশন ফান্ড দেয়ার ঘোষণা

১৫ জুন ২০২৩, ০৫:৩১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
জুনাইদ আহমেদ পলক

জুনাইদ আহমেদ পলক © সংগৃহীত

স্মার্ট ক্যাম্পাসকে এক কোটি টাকা ইনোভেশন ফান্ড দেয়ার ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণ" তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মশালা এবং ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিযোগিতা হবে। বিশ্ববিদ্যালয়গুলো গ্রিন, ক্লিন ও সেফ ক্যাম্পাস গড়ে তোলার জন্য বিভিন্ন প্রজেক্ট ও প্রেজেন্টেশন সাবমিট করবে। যাচাই বাচাই করে প্রথম স্থান অধিকারকারী প্রতিষ্ঠানকে ১ কোটি টাকা এবং বাছাইকৃত আরো ৫০টি বিশ্ববিদ্যালয়কে ১০ লক্ষ টাকা করে আইসিটি বিভাগ থেকে ইনোভেশন গ্র্যান্ড প্রদান করা হবে। 

আরও পড়ুন: বাকি টাকা ফেরত না পাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে বেরোবি ক্যাফেটেরিয়া

তিনি আরও বলেন, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগ “হার ক্রিয়েশন” নামে যে কর্মসূচি গ্রহণ করেছে আইসিটি বিভাগ এ কর্মসূচিতে সহযোগিতা করবে। আইসিটি বিভাগ থেকে হার পাওয়ার প্রকল্পের আওতায় ২৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করা হবে।

এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। অনলাইনে যুক্ত হয়ে তিনি আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ উল্লেখ করে বলেন, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজের জন্য ডিজিটাল সংযোগই মূল ভিত্তি হিসেবে কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্মার্ট মডেল ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক  মো: তানভীর হাসান সৈকত।

পুলিশের হাতে রাহুলের পানিতে ডোবার ফুটেজ, যা বলছেন এসপি
  • ৩০ মার্চ ২০২৬
মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’
  • ৩০ মার্চ ২০২৬
৯ এপ্রিল দুই উপজেলায় সাধারণ ছুটি
  • ৩০ মার্চ ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ, পদ ১২৫, আবেদন শেষ আগ…
  • ৩০ মার্চ ২০২৬
লাইন ভাঙার প্রতিবাদ করায় জাবি শিক্ষার্থীকে মারধর
  • ৩০ মার্চ ২০২৬
স্ত্রীসহ বিমান বাহিনী সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence