ইবি উপাচার্যের নিয়োগ বাণিজ্যের আরও দুই নতুন অডিও ফাঁস

১২ জুন ২০২৩, ০৩:২৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামে

ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামে © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ‘কণ্ঠসদৃশ্য’ নিয়োগ সংক্রান্ত আরও ২টি অডিও ভাইরাল হয়েছে। ‘রক সালাম’ নামের একটি ফেইসবুক আইডি থেকে গত শুক্রবার রাতে ৫৩ সেকেন্ডের ও শনিবার রাতে ৪৬ সেকেন্ডের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ভাইরাল হওয়া অডিওতে অপরপ্রান্তে থাকা ব্যক্তির কথা শোনা যায়নি। এ ঘটনাকে নিয়ে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা-সমালোচনা।

পাঠকদের উদ্দেশ্যে প্রথম অডিওর কথোপকথন তুলে ধরা হলো, ফাইন আর্টসের ওটা করে দিতে পেরেছি। সিন্ডিকেট পর্যন্ত কাউকেই কিছু করার দরকার নেই। সিন্ডিকেটে চূড়ান্ত হবে। আজকে সকালে দেখলাম যে মার্কেটিংয়ের একটা ইয়ে পাঠিয়েছিলেন। ওটা তো কালকে সিদ্ধান্ত হয়ে গেছে। আমি একটু আগে জানলে হয়তো.... (অস্পষ্ট) খুব খারাপ ছিল না, হয়তো পাঁচে ছিল। সোজা কথা, আমি আপনার ক্লিয়ারেন্স ছাড়া এখানে কাউকে নিয়োগ দিব না।

পাঠকদের উদ্দেশ্যে দ্বিতীয় অডিওর কথোপকথন তুলে ধরা হলো, আমরা কিন্তু মেডিকেলেরটা ডিসিশন নেইনি। একটা সুযোগ তৈরি হচ্ছে ওর জন্যই নেইনি। ৭ তারিখের ভিতরেই, না এ মাসের ভিতরেই আরেকটা এড (বিজ্ঞপ্তি) আছে ওইটাতে যেন এপ্লাই করে দেয়। একটা তো... (অস্পষ্ট) আমাকে এখানে একটা একোমোডেট করতে হবে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি থেকে পৃথক ৩টি ফেসবুক আইডিতে অন্তত ১০টি অডিও ভাইরাল হয়। সেগুলোতেও ভাইভার আগে চাকরির প্রশ্নফাঁস, নিয়োগ অর্থলেনদেন সংক্রান্ত কথোপকথন ও শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে নেতিবাচক মন্তব্য শোনা যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রত্যাশীরা আন্দোলন ও ভিসির কার্যালয়ে তালা, ভিসির একান্ত সচিবকে অব্যাহতি এবং শিক্ষক সমিতি ও শাপলা ফোরাম সরকারের হস্তক্ষেপ কামনা ও তদন্ত করে ব্যবস্থার দাবি করেন।

পরে ১২ মার্চ অডিও ফাঁসের নেপথ্যের মানুষদের চিহ্নিত করতে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। কমিটিকে যথাশীঘ্র প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে এখন পর্যন্ত ওই কমিটির কোনো মিটিং হয়নি বলে জানিয়েছেন কমিটির সদস্য ও শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান। তিনি বলেন, আহবায়ক মিটিং ডাকবেন তারপর কাজ শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো চিঠি পাইনি। এ বিষয়ে জানতে কমিটির আহবায়ক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ক্লিয়ারেন্সের বিষয়ে অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ফাইন আর্টসে নিয়োগের সময় আমি নিজেই সভাপতি ছিলাম। সেখানে তেমন কোনো সাইন আমি পাইনি। ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট ছিলেন। লিখিত পরীক্ষা ও মৌখিকের নাম্বারিং করে গ্রেডিং করে সেভাবেই তো আসলো। এর মধ্যে কিছু হলে সেটা আমার জ্ঞানের বাইরে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এগুলো খুবই বিব্রতকর এবং বিশ্ববিদ্যালয়ের জন্য মোটেই শুভকর নয়। এগুলার একটা সমাধান আসা উচিত। আমরা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে সরকারের ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে জানিয়েছি ও তদন্ত চেয়েছি। কিন্তু এখনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ভিডিও-অডিও তো আসার তালেই আছে। অংশ বিশেষ ধরে ধরে এগুলা করা হচ্ছে। আমি কারো কথায় চাকরি দেই না। মেধার বাইরে আমি কিছু করি নাই, করবো না। আর টাকা পয়সা খাওয়া এসমস্ত জিনিস আমার চিন্তার বাইরে। এ ব্যাপারে আমার আর কিছু বলার নেই।

রেজিস্ট্রেশন ছাড়া উপবৃত্তি নয়, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের স…
  • ১৬ মার্চ ২০২৬
তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন শুরু ১ এপ…
  • ১৬ মার্চ ২০২৬
সহায়তা না দিলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খারাপ’ হবে: ট্রাম্প 
  • ১৬ মার্চ ২০২৬
বিশ্ববিদ্যালয় বন্ধের সুযোগে পাহাড় কেটে বালু লুট
  • ১৬ মার্চ ২০২৬
আবেদন না করলেও বেসরকারি শিক্ষকদের বদলি করতে পারবে সরকার
  • ১৬ মার্চ ২০২৬
আওয়ামী পেশাজীবী কমিটির ইফতার মাহফিলে প্রধান অতিথি বিএনপির এ…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence