উপাচার্যের আশ্বাসে কাজে ফিরেছেন জাবির কর্মচারীরা

১১ জুন ২০২৩, ১১:২৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
১৪ দফা দাবি নিয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা

১৪ দফা দাবি নিয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের আশ্বাসে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। রবিবার (১১ জুন) বিকেলে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট স্থগিত করে কাজে যোগদান করেন তারা।

এর আগে দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সঙ্গে কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের আলোচনা হয়। আলোচনায় উপাচার্য আগামী ঈদুল আযহার পরে প্রথম সিন্ডিকেট সভায় দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।  

কর্মসূচি স্থগিতের বিষয়ে কর্মচারী ইউনিয়নের সভাপতি বিপ্লব খান টিপু জানান, দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কর্মচারী ইউনিয়ন ও সমিতির আলোচনা হয়। আলোচনায় উপাচার্য ঈদের পরে প্রথম সিন্ডিকেট সভায় আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এজন্য আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি।  

এর আগে ১৪ দফা দাবিতে গত বুধবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন অবরোধ করেন কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।

শিক্ষকদের বদলি নিয়ে সভায় বসতে যাচ্ছে মন্ত্রণালয়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবির ছাত্রীকে হেনস্তা ও বন্ধুকে মারধর, অভিযুক্তদের বির…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মানসিক সুস্থতায় প্রতিদিন ২০ পৃষ্ঠা বই পড়ার আহ্বান চিত্ত মিড…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস: বিজ্ঞানকে পাশে নিয়েই নিরাপদ সম…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ পদে নারী কর্মী নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬