ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকোর্স স্থগিত

০৫ জুন ২০২৩, ১২:০৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

নানা আলোচনা-সমালোচনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ‘প্রফেশনাল এলএলএম’ কোর্স নামের সান্ধ্যকালীন কোর্স চালুর কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (৪ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সংক্রান্ত একটি চিঠি আইন বিভাগে পাঠিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অনুমোদনক্রমে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৩) বিপুল কুমার সাহা স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, অনিবার্যকারণবশত: অত্র দফতরের ০২ মে তারিখের রেজিঃ/শিক্ষা- ৩/৭৬৭০৬-১১ এবং ১৭ মে তারিখের রেজিঃ শিক্ষা-৩/৭৯৯৮২-৮৭ নং চিঠির কার্যকারিতা স্থগিত করা হলো।

একইসঙ্গে, বিভাগ/অনুষদের উন্নয়ন ও বিকাশ এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর্মরত বিভিন্ন পেশাজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন কোর্স/একাডেমিক কর্মসূচি পরিচালনার জন্য সুচিন্তিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দেয়া হলো।

আরও পড়ুন: আইন বিভাগে সান্ধ্য কোর্স চালু নিয়ে প্রতিবাদ ঘরে-বাইরে

এতে আরো বলা হয়, আলোচ্য বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আইন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দের সাথে গত ০১ জুন এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত মাসের ১৭ তারিখে ‘প্রফেশনাল এলএলএম’ নামের সান্ধ্যকালীন কোর্স চালুর উদ্যোগ নিয়ে ভর্তি বিজ্ঞপ্তি দেয় আইন বিভাগ। পরবর্তীতে বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা 

এ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিভাগটির সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘আইন সমিতি’ এই কোর্স বন্ধের দাবি জানিয়ে উপাচার্যের সাথে দেখা করে। যার প্রেক্ষিতে উপাচার্য আইন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করে এই কোর্স স্থগিত ঘোষণা করেন।

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬