ঢাবির ভর্তি পরীক্ষার ফলাফল জানবেন যেভাবে

০৪ জুন ২০২৩, ১১:৪২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার (৫ জুন) প্রকাশ করা হবে। বেলা ১টায় ফলাফল প্রকাশ করা পর তা দেখতে পাবেন ভর্তিচ্ছুরা। ফলাফল ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসের মাধ্যমে দেখা যাবে।

বিশ্ববিদ্যালয় ‍সূত্রে জানা গেছে, মেধাস্কোরের ভিত্তিতে নির্ণীত মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ও ফলাফল ভর্তি পরীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) প্রকাশ করা হবে। এ ছাড়া প্রার্থী এসএমএস’র মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

মেধা তালিকা প্রকাশের তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে ১ হাজার টাকা নিরীক্ষা ফি জমা দিয়ে আবেদন করে প্রার্থীর উত্তরপত্র নিরীক্ষা করানো যাবে। নিরীক্ষার ফলে প্রার্থীর অর্জিত নম্বরের পরিবর্তন হলে নিরীক্ষা ফি ফেরৎ দেওয়া হবে এবং মেধা তালিকায় প্রয়োজনীয় সংশোধন করে নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজ রোববার প্রকাশিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নোটিশে বলা হয়েছে, ‘আগামীকাল দুপুর ১.০০টায় বিজ্ঞান ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক মাহমুদ আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চারুকলা ও বিজ্ঞান ইউনিটের ফলাফল সোমবার (৫ জুন) প্রকাশ করা হবে। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল বুধবার (৭ জুন) প্রকাশ করা হবে। রোববার এ বিষয়ে চিঠি দেওয়া হবে।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নেয়।

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হয়। এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল এক লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হচ্ছে ৬৯ জনের।

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬