বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর, বেরোবিতে আনন্দ শোভাযাত্রা

২৩ মে ২০২৩, ০১:৩৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
আনন্দ শোভাযাত্রা

আনন্দ শোভাযাত্রা © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ মে) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরাল প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। 

সকাল ৯টা ৪০মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ। পরে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা এবং ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দীন আহমদ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এছাড়া সকাল ১০টা ১৫মিনিটে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ববি শিক্ষার্থী, অনির্দিষ্টকালের জন…
  • ০৯ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৪ দফা দাবিতে মহাসড়ক অবর…
  • ০৯ আগস্ট ২০২৬
রাত পোহালেই ১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে
  • ০৯ আগস্ট ২০২৬