চবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ আজ

২৩ মে ২০২৩, ০৯:৫০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ মঙ্গলবার (২৩ মে)। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ২৩/০৫/২০২৩ তারিখ বেলা ৩টায় প্রকাশিত হবে। এর আগে গত ১৮ মে (বৃহস্পতিবার সকাল-বিকাল) ও ১৯ মে (শুক্রবার সকাল) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিন শিফটে অনুষ্ঠিত হয়। ইউনিটটির এক হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫২ হাজার ৯৯৫ জন। 

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৯ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ২০ দশমিক ২৮ শতাংশ পরীক্ষার্থী আবেদন করেও পরীক্ষা দেননি। ‘বি’ ইউনিটে ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ২৪৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এটি মোট শিক্ষার্থীর ৭৯ দশমিক ৭২ শতাংশ। ১০ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেননি।

প্রথমদিন গত বৃহস্পতিবার সকালের শিফটে ১৭ হাজার ৬৬৫ জনের মধ্যে ১৪ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ৮১ দশমিক ৩৮ শতাংশ, তিন হাজার ২৭৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বিকেলে ১৭ হাজার ৬৮৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ হাজার ৪০০ জন।

বিকেলের শিফটে উপস্থিতির হার ৮১ দশমিক ৪২ শতাংশ ও ৩ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। শুক্রবার তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষায় ১৭ হাজার ৬৬৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৩ হাজার ৫৭১ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল ৭৬ দশমিক ২৬ শতাংশ।

 

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ববি শিক্ষার্থী, অনির্দিষ্টকালের জন…
  • ০৯ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৪ দফা দাবিতে মহাসড়ক অবর…
  • ০৯ আগস্ট ২০২৬
রাত পোহালেই ১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে
  • ০৯ আগস্ট ২০২৬
শেখ হাসিনার সঙ্গে স্কুল শিক্ষিকার কথোপকথন, ভিডিও ভাইরাল
  • ০৯ আগস্ট ২০২৬
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছা…
  • ০৯ আগস্ট ২০২৬