জাবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ

১৭ মে ২০২৩, ০৭:২৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
সদ্য নিয়োগ পাওয়া দুই সহকারী প্রক্টর

সদ্য নিয়োগ পাওয়া দুই সহকারী প্রক্টর © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভগের সহকারী অধ্যাপক রওশনআরা আক্তার আঁখি ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তানভীর আহামেদ।

অফিস আদেশে বলা হয়, ‘আগামী দুই বছরের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন এবং প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।’

সদ্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পাওয়া রওশনআরা আক্তার আঁখি তার অনুভূতি ব্যক্ত করে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে যোগ্য মনে করেছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করছি। 

ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমানের স্টুডিও-রাড্ডা সেন্টারে হামলা ও লুটপাট রাষ্ট্রের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
আগের দিন জ্বরের ওষুধ খান, আজ ডাক্তার দেখাতে চেয়েছিলেন—তার আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপবৃত্তির আওতায় আসছে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের ৫ প্রতিনিধি যাচ্ছেন সচিবালয়ে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এগিয়ে গিয়েও জয় অধরাই থাকল বাংলাদেশের
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬