রাবির সেই আল-আমিনের চিকিৎসায় ৫০ হাজার টাকা দিল প্রশাসন 

১৬ মে ২০২৩, ০৬:৩০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM
টাকা দেওয়ার মুহূর্ত

টাকা দেওয়ার মুহূর্ত © টিডিসি ফটো

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশের ছররা গুলিতে চোখে আঘাতপ্রাপ্ত আল-আমিনের উন্নত চিকিৎসায় ৫০ হাজার টাকা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। মঙ্গলবার (১৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরে তাকে এই টাকার চেক প্রদান করা হয়। 

ছাত্র উপদেষ্টা অধ্যাপক অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ বলেন, সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন জানিয়েছিল৷ সেই ধারাবাহিকতায় এই সহযোগিতা করা হয়েছে। তাছাড়াও ঘটনার পর থেকেই আনুষঙ্গিক বিভিন্ন সহযোগিতা করে আসছে প্রশাসন। 

এসময় দপ্তরে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান প্রমূখ।

জানা গেছে, গত ১১ মার্চ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী আহত হন। অন্যদিকে স্থানীয়দের প্রায় ৪০ টি দোকান পুড়িয়ে দেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোঁড়েন পুলিশ। এতে আল-আমিনসহ ৩ জন চোখে এবং শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাত পান অন্তত ২০ জন শিক্ষার্থী। ফলে ডান চোখে দেখতে পাচ্ছেন না আল আমিন। ভারতে উন্নত চিকিৎসার প্রস্তুতি নিচ্ছেন তিনি। 

এদিকে ভারতের চেন্নাইয়ে চিকিৎসার পরও চোখ হারিয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আলিমুল ইসলাম এবং ফারসি বিভাগের শিক্ষার্থী মিসবাহুল ইসলাম অপারেশনের পর চোখে ঝাপসা দেখছেন। 

জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
সীমান্তে বনের গাছ কাটার সময় আটক ২
  • ১২ এপ্রিল ২০২৬
close