‘ঢাবি শিক্ষার্থীকে ফেলে দেয়ার ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা করব’

১৫ মে ২০২৩, ০৮:১৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
মহাপরিচালক মো. কামরুল আহসান

মহাপরিচালক মো. কামরুল আহসান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মিরহাজুল ইসলাম শিবলীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় দোষীকে ধরার সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান। 

সোমবার (১৫ মে) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানিয়েছেন তিনি। এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের আলোচনা হয়। পরে শিক্ষার্থীরা লিখিত অভিযোগপত্র দেন।

মো. কামরুল আহসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মিরহাজুল ইসলাম শিবলীর সাথে যেই ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমাদের নলেজে ছিল না। আজকে আমরা অভিযোগটি পেলাম। এ বিষয়ে আমরা পুলিশের সাথে যোগাযোগ করব এবং দোষীকে ধরার সর্বাত্মক চেষ্টা করব।

এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীর শিবলী সেদিনের ঘটনা  বর্ণনা করেন এবং লিখিত অভিযোগ দেন। এবিষয়ে রেলওয়ের মহাপরিচালক যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

ঘটনার বর্তমান অবস্থা সম্পর্কে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনার পর থেকেই আমরা শিবলীর পাশে ছিলাম। তাকে আনা-নেয়া, চিকিৎসা পরিচালনা করা আমরাই দেখভাল করছি। আজকেও সে ভিসি স্যারের সাথে দেখা করে রেলওয়ে মহাপরিচালকের কাছে গিয়েছিল। পুলিশ তাকে মামলা করতে বলেছিল, কিন্তু সে করেনি৷ তাছাড়া রেলওয়ে পুলিশ নিজে মামলা করবে বললেও সেটাও করা হয়নি। আমরা বিষয়টির একটি সমাধান করার চেষ্টা করছি।

উল্লেখ্য, গত ৬ মার্চ রাতে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে আসার পথে অন্য আরেকযাত্রী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নয়াগঞ্জ এলকার ৪১ নং রেলসেতুর পাশে ধাক্কা দিয়ে ফেলে দেন। তখন শিবলীর মাথায় ১১ টি সেলাই ও বাম হাতে ১টি সেলাই লাগে। সারা শরীরে বিভিন্ন স্থানে ক্ষত ও জখম হয়। ডান হাতের বৃদ্ধাঙ্গুলীর হাড় ভেঙে যায় এবং এক চোখে গুরুতর আঘাত পায়।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬