ঢাবি মার্কেটিং ক্লাবের উদ্যোগ

আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন চলছে

১৫ মে ২০২৩, ০৬:২৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের (ডিইউমার্ক) উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ে আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস কম্পিটিশন “প্লেমেকার্স সিজন ৫”। ৪ বছর পর পঞ্চম বারের মত এই ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিযোগিতা হতে যাচ্ছে এবার।

এ উপলক্ষে ইতিমধ্যে শুরু হয়েছে “প্লেমেকার্স সিজন ৫” এর অনলাইন রেজিস্ট্রেশন। যা চলবে আগামী ২০ মে পর্যন্ত। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে অফলাইন রেজিস্ট্রেশন বুথের ব্যবস্থা করা হয়েছে। যা থাকবে আগামী ১৮ মে পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছে, এবারের প্রতিযোগিতার সর্বমোট পুরস্কার ৬০ হাজার টাকা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একসাথে তিন থেকে চারজনের একটি দল গঠন করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। 

প্রতিযোগিতার পাশাপাশি নানারকম তথ্যমূলক কর্মশালা ও আয়োজন করা হবে এই প্রতিযোগিতার অংশ হিসেবে। প্রতিযোগিতায় পৃষ্ঠপোষক হিসেবে এ বছর ভূমিকা পালন করছে “সেন্টার ফ্রেশ”।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী কর্তৃক পরিচালিত একটি ক্লাব। যা গত ১০ বছর ধরে বিভিন্ন রকমের প্রতিযোগিতা ও কর্মশালা সফলভাবে আয়োজন করে চলেছে। সৃজনশীলতা এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ক্লাবটি তৈরি করে দিয়েছে নতুন এক ক্ষেত্র।

বিজনেস ফ্যাকাল্টির অন্যতম একটি ক্লাব হিসেবে শিক্ষার্থীদের উন্নয়নে সেমিনার, কর্মশালা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে আসছে ডিইউমার্ক

এরই ধারাবাহিকতায় সর্বশেষ আয়োজিত হয় ফ্ল্যাগশিপ ইভেন্ট “স্কিল ফ্যাক্টরি”, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এ নিয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এক সিরিজেই একাধিক মাইলফলকের সামনে কোহলি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬