ঢাবিতে ছিনতাইকালে ছাত্রলীগ নেতাসহ আটক দুই  

১১ মে ২০২৩, ০৩:৪১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
গ্রেফতারকৃত দুই ছাত্রলীগ নেতা

গ্রেফতারকৃত দুই ছাত্রলীগ নেতা © সংগৃহীত

বাইক কিনতে আসা এক ব্যক্তির নিকট থেকে থেকে দশ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। গতকাল বুধবার (১০ মে) রাত ৮:৩০ মিনিটে তাদের শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে আটক করা হয়। এসময় তাদের পকেট থেকে পাঁচ হাজার টাকা উদ্ধার ও মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার দুই শিক্ষার্থী হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী নুর উদ্দীন আহমেদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মুনতাসীর। তারা দুজনই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নুর উদ্দীন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আর আবদুল্লাহ আল মুনতাসীর শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের সহ সভাপতি। দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী। পলাতক অন্য আসামীর নাম মো: রাজীব।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ এই অভিযোগকে মামলা হিসেবে গ্রহণ করে আটক ছাত্রলীগের নেতাদের শাহবাগ জাদুঘরে সামনে থেকে গ্রেফতার দেখিয়ে কোর্টে পাঠায়।

আরো পড়ুন: ঢাবির বিজ্ঞান ইউনিটের পরীক্ষা কাল, আসনপ্রতি লড়াই ৬৯ জনের

মামলার এজহারসূত্রে জানা যায়, ভুক্তভোগী রিফাত রিমন নামে তার পরিচিত এক ব্যক্তির সূত্রে একটি ব্যবহৃত মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে ১৫,০০০/- টাকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যান। কিন্তু রিফাত রিমনদের মোটর সাইকেল নিয়ে আসতে দেরী হওয়ায় তিনি সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে যান। সন্ধ্যা সাড়ে ৬টার সময় সোহরাওয়ার্দী উদ্যানে গ্লাস টাওয়ারের পশ্চিম পার্শ্বে নুর উদ্দীন আহমেদ  এবং আবদুল্লাহ আল মুনতাসীরসহ তাদের অপর আরো একজন সহযোগী নুর উদ্দিন আহমেদ (২৪) মিলে তাকে ঘিরে ধারেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করে তার নিকট যা কিছু আছে বের করে দিতে বলে। এসময় ভুক্তভোগী দিতে অস্বীকার করিলে আসামীরা তার মাথায়, মুখে ঘুষি মেরে তাকে আহত করে এবং প্যান্টের পিছনের ডান পকেটে রাখা মানিব্যাগ থেকে নগদ ১৫,০০০/- টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়। 

এজহারে বলা হয়, মুনতাসির তার মোবাইল দিয়ে আমার ছবি তোলে এবং আমার পিতার মোবাইল নম্বর নিয়ে তার মোবাইল নম্বর থেকে আমার পিতার মোবাইলে ফোন করে। কিন্তু আমার পিতার সাথে কথা না বলে কেটে দেয়। আমার পিতার সাথে সাথে ফোন ব্যাক করলে আমি আসামী মুনতাসির এর মোবাইল স্ক্রিনে আমার পিতার মোবাইল নম্বর দেখতে পাই। তারপর তাহারা আমাকে চড় থাপ্পর মারিয়া চলিয়া যাওয়ার সময় আমি তাদের পা ধরে আমার টাকা ফেরত চাইলে তাহারা ৫,০০০/- টাকা আমাকে ফেরত দিয়ে দ্রুত চলিয়া যায়।

আরো পড়ুন: জাপান ও বিশ্বব্যাংকের ফুল-ফ্রি স্কলারশিপে সেরা ১৯ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

এজহারে আরো উল্লেখ করা হয়, আমি আমার মোবাইল ফোন দিয়ে ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনা জানাইলে তাৎক্ষনিক শাহবাগ থানার এসআই মো: জাহাঙ্গীর হোসেন স্যার সঙ্গীয় পুলিশসহ আমার নিকট হাজির হইলে আমি তাহাদের কাছে ঘটনা বলি। তখন এসআই মো: জাহাঙ্গীর হোসেন স্যার আমার পিতার নিকট হইতে আসামী মুনতাসির এর মোবাইল নম্বর সংগ্রহ করিয়া সে উক্ত ফোনে কৌশলে কথা বলিয়া উক্ত আসামী ১। নুর উদ্দিন আহমেদ (২৪), ও ২। আব্দুল্লাহ আল মুনতাসির (২৫)কে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রধান গেইটের অনুমান ২০ গজ দক্ষিণে পাকা রাস্তার উপর গতকাল রাত সাড়ে ৮টায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা উল্লেখিত ঘটনার কথা স্বীকার করে। এসময় দুজনের পকেট থেকে আড়াই হাজার করে পাঁচ হাজার টাকা ও তাদের ব্যবহৃত দুইটি ফোন উদ্ধার করে পুলিশ।

ঘটনার প্রসঙ্গে ছাত্রলীগের সেক্রেটারি তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রলীগ এখন স্মার্ট রাজনীতি করে। ছাত্রলীগ কোন অপরাধকে প্রশ্রয় দিবে না এবং অপরাধীকেও না। কেউ অপরাধ করলে প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয়ের তাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে আমারাও এটা প্রত্যাশা করি। ছাত্রলীগের আচরণবিধি ভঙ্গ করে অপরাধ করলে আমরাও যে কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950