ঢাবির বিজ্ঞান ইউনিটের পরীক্ষা কাল, আসনপ্রতি লড়াই ৬৯ জনের

১১ মে ২০২৩, ১২:০৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (১২ মে)। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। এর আগে গত ৬ মে (শনিবার) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চারুকলা ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাবির এবারের ভর্তিযুদ্ধে নেমেছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে সব ইউনিটের প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা ভর্তিবিষয়ক ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগপর্যন্ত ডাউনলোড করা যাবে। আগামী শনিবার (১৩ মে) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্যমতে, চারুকলা ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় থাকবে। মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর থাকবে। এবার ঢাবির ৫ হাজার ৯৬৫ আসনে ভর্তি পরীক্ষা হচ্ছে। বিজ্ঞান ইউনিটে মোট আসন এক হাজার ৮৫১টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৫১ এবং ২৫টি আসন বরাদ্দ রয়েছে।

বিজ্ঞানে এক হাজার ৮৫১টি আসনের বিপলীতে আবেদন পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হবে প্রায় ৬৯ জনের। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা দুই হাজার ৯৩৪টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৯০৮টি, মানবিক ও বাণিজ্য বিভাগের এক হাজার ৭৪৪টি ও ২৮২টি আসন বরাদ্দ রয়েছে।

ব্যবসায় শাখা ইউনিটে আসন সংখ্যা এক হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগের জন্য যথাক্রমে ৯৫টি, ২৫টি এবং ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে। আর চারুকলা ইউনিটে মোট আসন ১৩০টি।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950