প্রশ্ন ফাঁসকারীদের মূলোৎপাটনের উদ্যোগ নিয়েছিলাম: ঢাবি ভিসি

২৯ এপ্রিল ২০২৩, ১২:৩০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
সাংবাদিকদের ব্রিফ করছেন ঢাবি উপাচার্য

সাংবাদিকদের ব্রিফ করছেন ঢাবি উপাচার্য © ফাইল ফটো

প্রশ্নপত্র ফাঁসকারীদের মূলোৎপাটনের একটা উদ্যোগ নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেজন্য সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (২৯ এপ্রিল) ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে কলা অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। প্রশ্নপত্রের গুণগতমান ও পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছে। বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষা নিয়েছে এবারও সেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।  

ঢাবি উপাচার্য আরও বলেন, যেসব প্রতারক চক্র নানাভাবে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে জড়িয়ে পড়েন তাদের মূলোৎপাটনের একটা উদ্যোগ আমরা নিয়েছিলাম। সেই সূত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের বিভিন্ন সংস্থার সহায়তায় অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। ফলশ্রুতিতে এখন পর্যন্ত একটি আশানুরূপ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনের দিনগুলোতেও ঘটবে না।

মালয়েশিয়ার শ্রমবাজার শুরু হবে কবে জানালেন উপদেষ্টা মাহ্দী আ…
  • ৩০ জুলাই ২০২৬
অপেক্ষমান তালিকায় প্রথম, নির্দেশনা বুঝতে না পারায় বিশ্ববিদ্…
  • ৩০ জুলাই ২০২৬
সাউথইস্ট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আইইউটি ক্যারিয়ার অ্যান্ড বিজ…
  • ৩০ জুলাই ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ১৯৭, আবেদন …
  • ৩০ জুলাই ২০২৬
মেসির অবসরের পরও বিশ্ব ফুটবলে রাজত্ব করবে আর্জেন্টিনা?
  • ৩০ জুলাই ২০২৬
হেলে পড়া গাছ নিয়ে দুর্ঘটনার শঙ্কায় শিক্ষার্থীরা, উদাসীন কলে…
  • ৩০ জুলাই ২০২৬