২১ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

০৯ এপ্রিল ২০২৩, ০৭:৩২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM

© টিডিসি ফটো

পবিত্র ইদ-উল-ফিতর, শব-ই-কদর ও মে দিবস উপলক্ষ্যে ২১ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। মাঝের শুক্র-শনি ছুটিসহ আগামী ১৪ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক কার্যক্রম। তবে খোলা থাকবে ১৭টি আবাসিক হল।

রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক ও খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ ড. সৈয়দা নুসরাত জাহান।

অধ্যাপক সৈয়দা নুসরাত জাহান বলেন, প্রাধ্যক্ষ পরিষদের সভায় ছুটিতে হল খোলা রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গত বছর ইদ-উল-আযহায় বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল খোলা ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার পবিত্র ইদ-উল-ফিতর-এর ছুটিতেও বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল খোলা থাকবে।

আরও পড়ুন: ৪৩তম বিসিএসের ফল হতে পারে আগামী সপ্তাহে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু বছর ধরে ইদের ছুটিতে আবাসিক হল বন্ধ রাখা হতো। তবে গত বছর পবিত্র ইদ-উল-আযহায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা জানিয়েছেন, সামনেই বিসিএস, ব্যাংকসহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা আছে। এমন সময়ে বাসায় গেলে প্রস্তুতি বিঘ্ন ঘটতে পারে। এদের মধ্যে কিছু শিক্ষার্থী পারিবারিক নানা কারণেও ইদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের হলেই থাকতে চান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬