রাবির চূড়ান্ত ভর্তি আবেদন শুরু, পূর্ণ না হলে আরও তিন ধাপ

০৯ এপ্রিল ২০২৩, ১১:৪১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হয়েছে। আজ রোববার (৯ এপ্রিল) বেলা ১২টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়। এ প্রক্রিয়া চলবে আগামী ১৫ এপ্রিল (রোববার) রাত ১২টা পর্যন্ত। শনিবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. বিমল কুমার প্রামানিক এ তথ্য জানান।

বিমল কুমার প্রামানিক বলেন, এবারের ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন ২৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কোটায় আবেদনকারী শিক্ষার্থীসহ প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণরা রোববার থেকে ১৫ পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে পারবেন। 

তিনি জানান, প্রথম দফায় ১৫ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত আবেদন পূর্ণ না হলে পরবর্তী তিনটি ধাপে দ্বিতীয় দফায় ১৭ থেকে ১৯ এপ্রিল, তৃতীয় দফায় ২৬ থেকে ২৯ এপ্রিল এবং চতুর্থ দফায় ১ ও ২ মে চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এর আগে, গত ১৫ মার্চ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়ে ২৭ মার্চ শেষ হয়। তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়ে চার লাখ এক হাজার ৪১৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে এক লাখ ৪৮ হাজার ৬১০টি, ‘বি’ ইউনিটে ৯৮ হাজার ৬৪৪টি এবং ‘সি’ ইউনিটে এক লাখ ৯৪ হাজার ১৬০টি আবেদন পড়েছে। তবে স্বতন্ত্র আবেদন জমা পড়েছে ২ লাখ ১৯ হাজার ২৭৩টি। 

উল্লেখ্য, আগামী ২৯ মে ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ৩০ মে ‘এ’ ইউনিট (মানবিক) ও ৩১ মে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে ১ ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.admission.ru.ac.bd) পাওয়া যাবে।

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬
রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
  • ১০ আগস্ট ২০২৬
দেশে প্রথমবার ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’কে অকুপেশন হিসেবে ম্যাপিং…
  • ১০ আগস্ট ২০২৬
ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
  • ১০ আগস্ট ২০২৬
পড়াশোনা যেমন করেছে, এসএসসির ফলাফল তেমনই হয়েছে: শিক্ষামন্ত্রী
  • ১০ আগস্ট ২০২৬
ঢাবির ৭১ শতাংশ শিক্ষার্থী ক্লাসে যান অ্যাটেনডেন্সের জন্য, শ…
  • ১০ আগস্ট ২০২৬