চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, মারাত্মক আহত ঢাবি ছাত্র

০৮ এপ্রিল ২০২৩, ১১:২১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
চলন্ত ট্রেন

চলন্ত ট্রেন © প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব‍্যবসা শিক্ষা অনুষদের এমবিএ’র শিক্ষার্থী মো. গাফফার ইসলাম (২৫)।

আজ শনিবার (৮ এপ্রিল) রাত পৌনে নয়টার দিকে গফরগাঁও উপজেলার ধলা স্টেশন সংলগ্ন চারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গাফফার ইসলাম ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ পেট্রল পাম্প এলাকার বাসিন্দা।  

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. শাহজাহান জানান, অজ্ঞতনামা দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে ওই যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে স্বজনরা এসে হাসপাতালে নিয়ে যান।

এর আগেও এই রেলপথে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে এ ধরনের অপরাধ নির্মূলে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষে আগামীকাল রবিবার (৯ এপ্রিল) ওই এলাকায় প্রচারণা চালানো হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার…
  • ১০ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
  • ১০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতনের ফাইল চূড়ান্ত, পাবেন যেদিন
  • ১০ আগস্ট ২০২৬
সর্বোচ্চ বহিষ্কার মাদ্রাসায়, সর্বনিম্ন কোন বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল নেওয়া হলো না প্রদীপের
  • ১০ আগস্ট ২০২৬
ইআইআইএন নম্বর দিয়ে প্রতিষ্ঠানের এসএসসির রেজাল্ট পাচ্ছেন না,…
  • ১০ আগস্ট ২০২৬