রাবিতে ভর্তির চূড়ান্ত আবেদন শুরু কাল

০৮ এপ্রিল ২০২৩, ০১:৪৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হবে আগামীকাল রবিবার। এদিন বেলা ১২টা থেকে আবেদনগ্রহণ শুরু হবে। আবেদন চলবে ১৫ এপ্রিল (রোববার) রাত ১২টা পর্যন্ত। 

শনিবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. বিমল কুমার প্রামানিক দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন ২৭মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কোটায় আবেদনকারী শিক্ষার্থীসহ প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণরা আগামীকাল রবিবার থেকে ১৫ পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে পারবেন। 

তিনি আরো জানান, প্রথম দফায় ১৫ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত আবেদন পূর্ণ না হলে পরবর্তী তিনটি ধাপে দ্বিতীয় দফায় ১৭ থেকে ১৯ এপ্রিল, তৃতীয় দফায় ২৬ থেকে ২৯ এপ্রিল এবং চতুর্থ দফায় ১ ও ২ মে চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এর আগে, গত ১৫ মার্চ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়ে ২৭ মার্চ শেষ হয়। তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়ে ৪ লাখ ১ হাজার ৪১৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ৪৮ হাজার ৬১০টি, ‘বি’ ইউনিটে ৯৮ হাজার ৬৪৪টি এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ৯৪ হাজার ১৬০টি আবেদন পড়েছে। তবে স্বতন্ত্র আবেদন জমা পড়েছে ২ লাখ ১৯ হাজার ২৭৩ টি। 

উল্লেখ্য, আগামী ২৯ মে ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ৩০ মে ‘এ’ ইউনিট (মানবিক) ও ৩১ মে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় ১ ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.ru.ac.bd) পাওয়া যাবে।

বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬