চবিতে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

০৮ এপ্রিল ২০২৩, ১১:২৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
উদ্ধার করা অজগর সাপ

উদ্ধার করা অজগর সাপ © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের আবাসিক এলাকা থেকে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৭ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে সাপটিকে একটি বাড়ির গেট সংলগ্ন পতিত জমি থেকে উদ্ধার করা হয়। পরে সাপটিকে ক্যাম্পাসের গোল পুকুরের পেছনের নির্জন পাহাড়ে ছেড়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক আছির উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের শিক্ষার্থী রাতুল থেকে খবর পেয়ে আমরা সাপটিকে উদ্ধার করি। উদ্ধার শেষে গোলপুকুর সংলগ্ন নির্জন পাহাড়ে সাপটিকে জীবিত অবস্থায় অবমুক্ত করা হয়।’

তিনি আরও বলেন, ‘সাপটি বার্মিজ পাইথন বা অজগর সাপ। এটি প্রায় ৬ থেকে ৭ ফুট লম্বা হবে, ওজন প্রায় ২ কেজির মতো। এখন বর্ষার শুরু, সাপেরা শীতনিদ্রা শেষে বেরিয়ে আসতে শুরু করেছে। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।’

বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬