অধ্যাপক ইমতিয়াজের বইয়ে ‘ইতিহাস বিকৃতি’র অভিযোগে তদন্ত কমিটি

০৩ এপ্রিল ২০২৩, ০৮:১৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও জেনোসাইড সেন্টারের পরিচালক ইমতিয়াজ আহমেদের লেখা ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’ (২০০৯) বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

সোমবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফকরুল আলমকে প্রধান করে ৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, তদন্ত কমিটি ওই বই পর্যালোচনা করে দেখবে। সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মূলত, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ইমতিয়াজের লেখা ২০০৯ সালে প্রকাশিত বইটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠেছে। পরে  তাকে অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, অধ্যাপক ইমতিয়াজ আহমেদের লেখা ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড : স্টেট ভার্সেস পারসন’ নামক বইয়ের ৪০ পৃষ্ঠায় লিখেছেন তিনি ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে নিজে হাজির হয়ে বঙ্গবন্ধুকে ‘জয় পাকিস্তান’বলতে শুনেছেন। ওই বইয়ে অধ্যাপক ইমতিয়াজ বোঝাতে চেয়েছেন বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি।

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬