ঢাবি স্টুডেন্ট এসোসিয়েশন অব উত্তরার সভাপতি রবিউল সম্পাদক সাদি

০৩ এপ্রিল ২০২৩, ০৩:৩২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
ডুসাউ’র নতুন কমিটির সভাপতি রবিউল ইসলাম সানি এবং সাধারণ সম্পাদক এহসান সাদি খান।

ডুসাউ’র নতুন কমিটির সভাপতি রবিউল ইসলাম সানি এবং সাধারণ সম্পাদক এহসান সাদি খান। © সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া উত্তরার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব উত্তরা’ (ডুসাউ) এর নতুন কমিটি ঘোষনা করা হয়েছে৷ এতে সভাপতি হিসেবে রবিউল ইসলাম সানি এবং সাধারণ সম্পাদক হিসেবে এহসান সাদি খান নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি সানি ঢাবির ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এবং সাধারণ সম্পাদক সাদি খান নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী৷

সংশ্লিষ্টরা জানান, ডুসাউ ২০১২ সালে একতা, বন্ধুত্ব ও মানবতার স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। একইসাথে উত্তরাসহ বিভিন্ন স্থানে সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরমধ্যে রমজানে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, বন্যার্তদের ত্রাণ প্রদান, শীতার্তদের শীতবস্ত্র প্রদান , রক্ত সরবরাহ অন্যতম।

এর আগে গত ৩১ মার্চ সংগঠনটির ২০২৩-২৪ মেয়াদের কমিটি গঠন করতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের ভোটের মাধ্যমে নতুন এই নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত এই কমিটি শিক্ষার্থীদের কল্যাণের পাশাপাশি সর্বদা সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার ব্যাপারে বদ্ধপরিকর বলেও জানান তারা।

‘স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, শঙ্কায় বাংলাদেশের ক…
  • ১০ আগস্ট ২০২৬
যশোর বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পরই সরিয়ে দেওয়া হলো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মক…
  • ১০ আগস্ট ২০২৬
বেরোবিতে বাংলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম, বাতিলের সুপারি…
  • ১০ আগস্ট ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬