যৌন নিপীড়নের অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

০২ এপ্রিল ২০২৩, ০৫:৪৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

যৌন নিপীড়ন ও জুনিয়রদের হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার (০২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বহিষ্কারের এই অনুমোদন প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাময়িক বহিষ্কৃত সাকিন তানভীর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তাকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, সাকিন তানভীরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে বিভিন্ন অভিযোগ দেন ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থীরা। পরে এসব অভিযোগ আমলে নিয়ে ওই বিভাগের শিক্ষক ও একজন সহকারী প্রক্টরকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। 

‘দুই কোটি টাকা দেন, সই করে দেব’—পিডিবির নির্বাহী প্রকৌশলীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রিয়জনের সঙ্গে খাবার খেলে সম্পর্ক গাঢ় হয়, রক্তে শর্করাও থা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ অক্টোবর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিসি আন্দোলন থেকে সরে আসল সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় একটি বিষয় চূড়ান্ত করল মন্ত্রণালয়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬