রাবিতে বাঘা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে নাফিউল-সুজাউল

৩১ মার্চ ২০২৩, ১০:৩৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাঘা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবনকে সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. সুজাউল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এক সাধারণ সভায় সংগঠনের সকল সদস্যের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটিকে ঘোষণা দেওয়া হয়। 

আরও পড়ুন: মায়ের সাথে অভিমান করে শিশু শিক্ষার্থীর মৃত্যু

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অবন্তিকা আঁখি, আব্দুল গাফ্ফার ও নাজনিন আক্তার। যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীব, শিহাব সারার, নাহিদ হাসান, তরিকুল ইসলাম ও সোহানুর রহমান মেহেদী। 

সাংগঠনিক সম্পাদক মো. হাসানুজ্জামান, হাফসা খাতুন, মাইনুর রহমান, আনিকা বুশরা, দপ্তর সম্পাদক আশিক মাহামুদ, প্রচার সম্পাদক আক্তারুজ্জামান রিশাত, সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া আফরিন। এছাড়াও সদস্য হিসেবে আছেন মো. আবু সাঈদ, আশিক ইসলাম ও বিদ্যুৎ কুমার।

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’ শুরু শুক্রবার, অংশ নেবে ১১…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘সর্প হয়ে দংশন শেষে ওঝা হয়ে ঝাড়বেন’— এই নাটক আর দেখতে চাই ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের মধ্যে নতুন ভিসি নিয়োগ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আসিয়ান কাপে শিরোপার লড়াইয়ে ছিটকে গেল বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬