জাবিতে নবনির্মিত আরও দুই হলের চাবি হস্তান্তর

৩১ মার্চ ২০২৩, ০৮:৪২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
জাবিতে নবনির্মিত আরও দুই হলের চাবি হস্তান্তর

জাবিতে নবনির্মিত আরও দুই হলের চাবি হস্তান্তর © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত আরও ২টি আবাসিক হলের চাবি সংশ্লিষ্ট হলের প্রভোস্টদের কাছে হস্তান্তর করেছে প্রকল্প পরিচালক নাসির উদ্দীন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে চাবি হস্তান্তর অনুষ্ঠিত হয়। 

এসময় ১৭ নম্বর ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক নিগার সুলতানা এবং ২০ নম্বর ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীরের কাছে নবনির্মিত হলের চাবি হস্তান্তর করেন রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ এবং প্রকল্প পরিচালক মো. নাসির উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, আমরা শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উন্নয়নের ব্যাপারে যেমন তৎপর, তেমনি শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনেও সর্বদা তৎপর। সেই ধারাবাহিকতায় নতুন দুটি হলে স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থী উঠানো হলে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট আরও কমে আসবে। আমরা কোনোরকম আবাসন সংকট রাখতে চাই না।

আরও পড়ুন: সাংবাদিক শামসের নিঃশর্ত মুক্তি চেয়ে জাবিতে মানববন্ধন

তিনি আরো বলেন, এখন বন্ধ ছুটি হওয়ায় শিক্ষার্থীদের চাপ নেই তারপরেও যথাসময়ে হল বুঝে নিয়েছি। অবৈধ শিক্ষার্থীদের অবস্থানের বিষয়েও আমাদের নিয়মিত কার্যক্রম চলবে। আশা করি এতে সবাই সহযোগিতা করবে।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকৌশলী আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএসসি পরীক্ষায় রাজউক কলেজের শতভাগ পাস, কমেছে জিপিএ-৫ হার
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল
  • ১০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১০ আগস্ট ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মা…
  • ১০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৭ সেপ্টেম্বর পর্য…
  • ১০ আগস্ট ২০২৬