ঢাবি ছাত্রকে মারধর, প্রলয় গ্যাংয়ের ১৯ সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ

২৬ মার্চ ২০২৩, ১১:০৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
প্রলয় গ্যাংয়ের ১৯ সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রলয় গ্যাংয়ের ১৯ সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ুনকে মারধরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তার মা সাদিয়া আফরোজ খান। রবিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ১৯ শিক্ষার্থীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে এ অভিযোগ দেন তিনি।

অভিযুক্তরা হলেন- শাস্তি ও সংঘর্ষ বিভাগের তবারক মিয়া, আন্তর্জাতিক ব্যবসা বিভাগের ফয়সাল আহম্মেদ সাকিব ও ফারহান লাবিব, দর্শন বিভাগের অর্ণব খান, মার্কেটিং বিভাগের মো. শোভন, নৃ-বিজ্ঞান বিভাগের নাঈমুর রহমান দুর্জয়, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সাদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের সিফরাত সাহিল, সমাজকল্যাণ বিভাগের হেদায়েত নূর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাহিন মনোয়ার।

তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সাদমান তাওহিদ বর্ষণ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সৈয়দ নাসিফ ইমতিয়াজ সাইদ, হাজী মুহাম্মদ মুহসীন হলের আবু রায়হান, লোক প্রশাসন বিভাগের প্রত্যয় সাহা, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আব্দুল্লাহ আল আরিফ, কবি জসিম উদ্দিন হলের রহমান জিয়া, চাইনিজ ল্যাংগুয়েজ বিভাগের ফেরদৌস আলম ইমন, ফ্যাইন্যান্স বিভাগের মোশারফ হোসেন এবং জগন্নাথ হলের জয় বিশ্বাস।

জানা গেছে, অভিযুক্তরা সবাই ‘প্রলয়’ নামে একটি গ্যাংয়ের সদস্য। জোবায়েরকে মারধরের পর প্রলয় গ্যাংয়ের কর্মকাণ্ড নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: ঢাবি ছাত্রের নাকে-মুখে অনবরত স্টাম্পের আঘাত গ্যাংয়ের সদস্যদের

অভিযোগে সাদিয়া আফরোজ খান জানান, গতকাল সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে তার ছেলে জোবায়েরসহ তার ডিপার্টমেন্টের বন্ধুরা ইফতার করছিলেন। হঠাৎ একটি প্রাইভেটকার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গায়ে কাঁদা ছেটায়। সেসময় গাড়ির ভেতর উচ্চস্বরে গান বাজছিল এবং ডাক দেওয়ার পরও গাড়িটি থামেনি। পরে জোবায়ের তার ৪ বন্ধুকে নিয়ে কার্জন হলের দিকে যাওয়ার সময় ৩ নেতার মাজারের সামনে ওই গাড়িটি দেখে চিনতে পারে এবং জিজ্ঞেস করে যে, এভাবে গাড়ি চালাচ্ছিল কেন।

‘‘সেসময় গাড়ি থেকে ৫ জন নামলে জোবায়ের ও তার বন্ধুরা দেখে যে, তারা ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। সেসময় জোবায়ের ও তার বন্ধুদের সঙ্গে ওই ৫ জনের কাটাকাটি হয়। পরে জোবায়ের জসিমউদ্দিন হলের সামনে চলে এলে অপরিচিত মোবাইল নম্বর থেকে সাহিল নামের একজন কল দিয়ে তার অবস্থান জানতে চায়। জোবায়ের তার অবস্থান জানালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা তাকে স্ট্যাম্প, লোহার রড, চামড়ার বেল্ট ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে।’’ 

এই বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬