সায়েন্সল্যাবে বিস্ফোরণে আহত সেই ঢাবি শিক্ষার্থী আইসিইউতে

০৫ মার্চ ২০২৩, ১১:১৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
আহত নূর নবীর আইডি কার্ড

আহত নূর নবীর আইডি কার্ড © সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

আইসিইউতে থাকা ওই শিক্ষার্থীর নাম নূর নবী। তিনি ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। নূর নবী বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

রোববার (৫ মার্চ) সকালে বিস্ফোরণের সময় ভবনের নিচে থাকায় নূর নবীর মাথায় ভারী বস্তু পড়লে আহত হন তিনি। এতে তার মাথা ফেটে যায় ও ডান পা ভেঙে যায়।

নূর নবীর সহপাঠী জুবায়ের আহমেদ গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এখনো সেখানেই আছে। তার জ্ঞান ফেরেনি। তার পরিবারের সদস্যরা এসেছেন। আমরা বন্ধুরাও তার পাশে আছি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে বলেন, তার (নূর নবী) অবস্থার অবনতি হওয়ায় পরিচালকের নির্দেশনায় আইসিইউতে পাঠানো হয়েছে। আইসিইউ বেড নম্বর ২৩-এ ভর্তি আছেন তিনি।

প্রসঙ্গত, রোববার বেলা পৌনে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবন শিরিন ম্যানশনে বিস্ফোরণ হয়। এতে তিনজন নিহত এবং ১৪ জন আহত হন।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬