ঢাবিতে নতুন ট্রাস্ট ফান্ড ও  স্বর্ণপদক চালু

০৫ মার্চ ২০২৩, ০৭:০৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
কর্তৃপক্ষের কাছে ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক

কর্তৃপক্ষের কাছে ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক © সংগৃহীত

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ সৈয়দা লায়লা হকের স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ’শহীদ লায়লা হক ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার বজলুল হক ট্রাস্ট ফান্ড’ নামে নতুন একটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে।

আজ রোববার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে শহীদ সৈয়দা লায়লা হকের স্বামী ইন্টারন্যাশনাল বিজনেস (আইবি) বিভাগের অনারারি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক ১৫ লাখ টাকার একটি চেক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার মধ্য দিয়ে ট্রাস্ট ফান্ডটি গঠন করা হয়।

প্রতিবছর এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের বিবিএ সমাপনী পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৯৬ প্রাপ্ত শিক্ষার্থীকে 'শহিদ সৈয়দা লায়লা হক স্মৃতি স্বর্ণপদক' প্রদান এবং বিভাগের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদেরকে বৃত্তি দেওয়া হবে। 

ট্রাস্ট ফান্ড গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শহীদ লায়লা হকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ফান্ড গঠনের জন্য দাতাকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, এই ফান্ডের মাধ্যমে বিভাগীয় শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত ও অনুপ্রাণিত হবে। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন এবং জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬