ববিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫২ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে ছাত্রলীগের দুগ্রুপের কয়েক দফা মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। রবিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংঘর্ষের সূত্রপাত হয় যা রাত ৩টা পর্যন্ত চলে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৭ম ও ৮ম ব্যাচের দুগ্রুপের ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ।

এ প্রসঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের খবর শুনেছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে।

অপরদিকে সংঘর্ষের ঘটনাকে হামলা দাবি করে জড়িতদের শাস্তির দাবিতে সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬