স্মার্ট বাংলাদেশে স্মার্ট লাইব্রেরি হওয়া উচিত: রাবি উপাচার্য

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
রাবিতে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উপলক্ষে আলোচনা সভা

রাবিতে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উপলক্ষে আলোচনা সভা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, স্মার্ট বাংলাদেশে স্মার্ট লাইব্রেরি হওয়া উচিত। তাই ডিজিটাল গ্রন্থাগার থেকে আমরা স্মার্ট গ্রন্থাগার গড়ার চিন্তা করছি। স্মার্ট বলতে কেতাদুরস্ত কাপড়-চোপড় নয়। এই ধারণা এখন অতীত হয়েগেছ। এখন স্মার্ট হল জ্ঞান।

রবিবার (৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উপলক্ষ্যে ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
আলোচনা সভায় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এই স্মার্ট বাংলাদেশে চারটা বিষয় আছে। স্মার্ট নাগরিক, স্মার্ট শাসন ব্যবস্থা, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ। জ্ঞান থেকেই স্মার্টনেসের জন্ম। আমরা সেই দিকে যাওয়ার নিরন্তর চেষ্টায় রত আছি।

সভায় বিভাগের সভাপতি এ.কে.এম. ইয়ামিন আলী আকন্দ'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর। এই আলোচনায় অধ্যাপক মো. শরিফুল ইসলাম  ‘Smart Library and Smart Bangladesh: Factors and Realities’ শীর্ষক প্রবন্ধ এবং অধ্যাপক জয়ন্তী রানী বসাক ও মো. আরমানুল হক  ‘Smart Bangladesh and Smart Library: Perspectives, Threats and Sugestions’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অন্যান্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন: ঢাকা মেডিকেলের নতুন ভবনে এসি বিস্ফোরণ

তাছাড়া দিবসটি উপলক্ষ্যে গ্রন্থাগারে সেবা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য ৫ ও ৬ ফেব্রুয়ারি হেলথ ডেক্সের ব্যবস্থা করা হয়েছে। এই ডেক্স সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে।

এর আগে, ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এক শোভাযাত্রার মাধ্যমে 'জাতীয় গ্রন্থাগার দিবস' পালন শুরু হয়। রাবি গ্রন্থাগার চত্বর থেকে সকাল ১০টায় একটি শোভাযাত্রা  ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন, গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক মো. হাবিবুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরানে ৩৩৭৫ জনের প্রাণহানি
  • ১২ এপ্রিল ২০২৬