জাবি শিক্ষক সমিতি নির্বাচন ২৫ জানুয়ারি

০৪ জানুয়ারি ২০২৩, ০৬:০৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ জানুয়ারি।

বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরূদ্ধ কাহালি।

শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ মোট ১৫টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

প্রার্থীপদ প্রত্যাহারের নির্ধারিত তারিখ ১৬ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত এবং ওই দিনই বিকাল ৩টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অফিসার ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। দুপুর আড়াইটায় ভোট গণনা শুরু হয়ে একই দিনে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া নির্বাচন কমিশনার জানান, আগামী ১১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল, যাচাই এবং একই দিনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে পেছাল নোবিপ্রবি
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএস গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে রাকসুর…
  • ০১ অক্টোবর ২০২৬
ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পা…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
১৫ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে ফার্মাসিয়া লিমিটেড
  • ০১ অক্টোবর ২০২৬